রোকনুজ্জামান সবুজঃ
জামালপুরের ইসলামপুরে চরপুটিমারী ইউনিয়নে এক সাংবাদিক পরিবারের পৈত্রিক জমি জোরপূর্বক দখলের অপচেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্তরা একাধিক হত্যা মামলার আসামি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে দাবি স্থানীয়দের,এতে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
অভিযোগ সূত্রে জানা যায়, দৈনিক সংগ্রাম পত্রিকার ইসলামপুর প্রতিনিধি মনির হোসেনের বাড়ি ডিগ্রীরচর পয়াস্তী গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে কিসমত গোবিন্দী মৌজার পৈত্রিক জমি ভোগদখল করে আসছেন। তবে একই ইউনিয়নের ডিগ্রীরচর আকন্দপাড়া এলাকার একটি সংঘবদ্ধ চক্র তার ওই জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে আসছে বলে অভিযোগ করেছেন তিনি। এবিষয়ে ইসলামপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছে ভুক্তভুগী পরিবারটি।
ভুক্তভোগীর অভিযোগ, গত ১০ শুক্রবার আনুমানিক ১১টার দিকে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে তার জমিতে প্রবেশ করে জোরপূর্বক দখলের চেষ্টা চালায়। এ সময় তিনি ও তার লোকজন বাধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং তর্ক-বিতর্ক শুরু হয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভুক্তভোগী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। তবে ঘটনাস্থল ত্যাগ করার সময় অভিযুক্তরা প্রকাশ্যে হুমকি দিয়ে যায় যেকোনো উপায়ে ওই জমি দখল করে নেবে।
এ ঘটনায় সাংবাদিক মনির হোসেন ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। যেকোনো সময় বড় ধরনের হামলা বা সংঘর্ষের আশঙ্কা করছেন তারা।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার আকন্দ পাড়া দশআনি নদীর পূর্বপাড়ে দেশীয় অস্ত্র নিয়ে দলবদ্ধ হয়ে জমি জবরদখল করতে আসে সুরুজ,সোনাহার,বাবুল, মন্টু,টেপু,নুর ইসলাম, হেলাল, দুলাল, শহিজল, সাদা, সাহেব,ইসমাইল,খোকা,মনোহার,জিয়াউল,জলমদ্দি,জলহক সহ প্রায় ২০ জন নারী শিশুর একটি সংবদ্ধ দল।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সাংবাদিক উপস্থিত হলে তাদেরকেও হত্যার হুমকি প্রদান করে দখলকারীরা। অস্ত্র উঁচিয়ে ঘটনাস্থল ত্যাগ করতেও বলে পুলিশসহ সাংবাদিকদের।
স্থানীয়রা জানান এই সংবদ্ধ দখলকারীদের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। এছাড়াও চুরি,ছিনতাই, অন্যের জমি দখল,জুয়া ও মাদক সেবন এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এসব কারণে সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে ভয় পায়।
ভুক্তভোগী সাংবাদিক মনির হোসেন বলেন,আমি আমার পৈত্রিক সম্পত্তি দীর্ঘদিন ধরে ভোগদখল করছি। এখন একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে দখলের চেষ্টা করছে। আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় আছি। এ ঘটনায় ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এবিষয়ে অভিযুক্ত সরুজ জানান,আমাদের পৈতৃকসম্পত্তি যার মালিকানা দলিল আছে,আইনের সহায়তা না নেওয়ার প্রশ্নে সরুজ জানান,আমাদের প্রয়োজন নেই,যাদের প্রয়োজন তারা আদালতে যাক, আমরা জমিতে চাষআবাদ চালিয়ে যাব।
এবিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাইয়ুম গাজী জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে, দখলকারীদের বাঁধা প্রদান করা হয়েছে, তারা বাঁধা অপেক্ষা করে দখল চালিয়ে যায়, এব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

0 $type={blogger}:
Post a Comment