প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর ইসলামপুরে প্রান্তিক কৃষকদের হাতে পৌঁছে গেল কৃষিকার্ড



আলমাছ হোসেন আওয়ালঃ

‎দেশের প্রান্তিক ও ভূমিহীন কৃষকদের পেশাজীবী হিসেবে স্বীকৃতি এবং সরকারি সুযোগ-সুবিধা সরাসরি পৌঁছে দিতে জামালপুরের ইসলামপুরে কৃষিকার্ড বিতরণ করা হয়েছে। মঙ্গলবার টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করার পর এরই ধারাবাহিকতায় ইসলামপুরের গাইবান্ধা ইউনিয়নে এই কার্ড বিতরণ সম্পন্ন হয়।

‎জেলা প্রশাসক মোঃ ইউসুপ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন  ও পর্যটন প্রতিমন্ত্রী  এম. রশিদুজ্জামান মিল্লাত। মূখ্য আলােচক ছিলেন ইসলামপুর আসনের এমপি সুলতান মাহমুদ বাবু।

‎এসময় বিশেষ অতিথি ছিলেন, জামালপুর সদরের সংসদ সদস্য এড. শাহ ওয়ারেজ আলী মামুন, মেলান্দহ-মাদারগঞ্জ আসনের এমপি মোস্তাফিজুর রহমান বাবুল, জেলা পরিষদের প্রশাসক সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী  সিরাজুল হক, পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-সচিব মোস্তাফিজুর রহমান প্রমুখ।

‎কৃষি কার্ড বিতরণ হওয়ায় সাধারণ মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। কৃষি কার্ডের মাধ্যমে কৃষক, মৎস্যচাষি ও দুগ্ধ খামারিরা নগদ প্রণোদনা, ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, সেচসুবিধা, সহজ শর্তে ঋণ, কৃষিবিমাসহ মোট ১০ ধরনের বিশেষ সুবিধা পাবেন।

‎পেশাজীবী হিসেবে কৃষকের স্বীকৃতি প্রদান, আয় বৃদ্ধি এবং ভর্তুকি বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। আগামী চার বছরে ১ কোটি ৬৫ লাখ কৃষকের হাতে এই কার্ড তুলে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এ কর্মসূচির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৬৮১ কোটি টাকা।

‎এ সময় উপজেলা প্রশাসন ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment