মোঃ নয়ন মিয়া, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুর উপজেলাতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে জনমনে ব্যাপক আলোচনা ও আগ্রহ সৃষ্টি হয়েছে। উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বিরামপুরের কৃতি সন্তান,উপজেলা বিএনপির বলিষ্ঠ ও জনকল্যাণমুখী নেতা মোঃ মঞ্জুর এলাহি চৌধুরী রুবেল জনসমর্থনের দিক থেকে এগিয়ে রয়েছেন বলে স্থানীয়ভাবে জানা গেছে।
উপজেলা পর্যায়ের একাধিক প্রতিবেদকের পর্যবেক্ষণ ও স্থানীয় জরিপ অনুযায়ী, বিরামপুর উপজেলায় প্রায় ৭৮ শতাংশ জনগণের সমর্থন তার পক্ষে রয়েছে বলে উঠে এসেছে। জরিপে অংশগ্রহণকারী সাধারণ মানুষ মনে করছেন, বাংলাদেশের নতুন উন্নয়ন ধারাকে স্থানীয় পর্যায়ে এগিয়ে নিতে একজন সৎ,অভিজ্ঞ ও জনবান্ধব নেতৃত্বের প্রয়োজন—যা মোঃ মঞ্জুর এলাহি চৌধুরী রুবেল এর মধ্যেই প্রতিফলিত। স্থানীয় জনসাধারণ জানান, দীর্ঘদিন ধরে রাজনীতির অঙ্গনে সক্রিয় থাকা এই নেতা বিরামপুরের সুখ-দুঃখ,সমস্যা ও সম্ভাবনাকে খুব কাছ থেকে জানেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন এবং দলীয় কার্যক্রমের পাশাপাশি জনকল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।
দলীয় সূত্রে জানা যায়, মোঃ মঞ্জুর এলাহি চৌধুরী রুবেল বর্তমানে বিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। তার সার্বিক তত্ত্বাবধান ও তথ্যগত সহযোগিতায় উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভা জুড়ে শিক্ষা, যোগাযোগ,স্বাস্থ্য,কৃষি ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম শুরু হওয়ার প্রস্তুতি চলছে। এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ—দলীয় নেতাকর্মী, সাধারণ সদস্য-সদস্যা, এমনকি সকল ধর্ম ও বর্ণের জনগণ তার প্রতি আস্থা ও ভালোবাসা প্রকাশ করেছেন। তারা মনে করছেন,গণতান্ত্রিক প্রক্রিয়ায় তিনি উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলে বিরামপুরে দেশ ও জনকল্যাণমুখী কার্যক্রমের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
সচেতন মহলের অভিমত, যোগ্য ও জনপ্রিয় নেতৃত্ব নির্বাচিত হলে স্থানীয় সরকার ব্যবস্থায় স্বচ্ছতা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। সে প্রত্যাশা থেকেই বিরামপুরের মানুষ আগামী উপজেলা চেয়ারম্যান হিসেবে মোঃ মঞ্জুর এলাহি চৌধুরীকে রুবেল দেখতে আগ্রহী বলে মত দিয়েছেন।

0 $type={blogger}:
Post a Comment