আলমাস হোসেন আওয়ালঃ
জামালপুরের ইসলামপুরে ৪৮ দিনের ছাত্র-কৃষক উদ্ভাবন প্রকল্প পর্ব-২ উপলক্ষে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) ইসলামপুর উপজেলা পরিষদের মিনি অডিটোরিয়ামে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সেবাস্টিন আরেং।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ.এইচ.এম. আবু তাহের, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফা আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিসেস জাহানারা খাতুন এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল আলীম।
কর্মশালায় জানানো হয়, জামালপুর ও ইসলামপুর উপজেলায় বাস্তবায়িত এ প্রকল্পের লক্ষ্য কৃষিকে শিক্ষার সঙ্গে একীভূত করে শিক্ষার্থীদের পরিবর্তনের বাহক হিসেবে গড়ে তোলা। ৪৮ দিনের ছাত্র-কৃষক মডেলের মাধ্যমে পতিত জমিতে পুষ্টিকর বাগান তৈরি, জলবায়ু-সচেতন কৃষি অনুশীলন এবং নিরাপদ খাদ্যাভ্যাস গড়ে তুলতে শিক্ষার্থীদের উৎসাহিত করা হচ্ছে।
এ উদ্ভাবনী উদ্যোগের মূল লক্ষ্য হলো পুষ্টি-সংবেদনশীল ও জলবায়ু-সচেতন কৃষিতে যুবসমাজকে সম্পৃক্ত করা, টেকসই সম্প্রদায় গঠন করা এবং তাদের কল্যাণ ও স্থিতিস্থাপকতা বৃদ্ধি করা।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা প্রকল্পটির গুরুত্ব তুলে ধরে এর সফল বাস্তবায়নের জন্য বিভিন্ন দিকনির্দেশনা ও মূল্যবান বক্তব্য প্রদান করেন।

0 $type={blogger}:
Post a Comment