শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে পাইপগানসহ আটক-১



মোঃ আরিফুল ইসলাম:

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নওকুচি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি পাইপগানসহ মো. পিয়ার আলী (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। 

রবিবার (২৮ জুন) সন্ধ্যায় নকশী বিওপির টহলদল তাকে আটক করে। আটক পিয়ার আলী ঝিনাইগাতী উপজেলার নওকুচি কোচপাড়া এলাকার ফজল হকের ছেলে।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নুরুল আজিম বায়েজীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ওই ব্যক্তির কাছ থেকে একটি পাইপগান উদ্ধার করা হয়। 

আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ঝিনাইগাতী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, সীমান্ত এলাকায় অস্ত্র, চোরাচালান এবং অন্যান্য অপরাধ দমনে বিজিবির নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment