জামালপুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু



রোকনুজ্জামান সবুজঃ 

বজ্রপাতের ঝুঁকি উপেক্ষা করেই জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে জামালপুরের ইসলামপুর উপজেলায় পৃথক ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 


বুধবার (২৯ এপ্রিল) সকালে ও ভোরে ঘটে এসব হৃদয়বিদারক ঘটনা।


সাপধরী ইউপি সদস্য মেহের আলী জানিয়েছেন, উপজেলার সাপধরি ইউনিয়নের পূর্ব চেঙ্গানিয়া গ্রামের ইল্লামারী সড়কে গ্রামীণ রাস্তার কাজ করার সময় সকাল সাড়ে ৮টার দিকে বজ্রপাতে নিহত হন ১৮ বছর বয়সি শ্রমিক সাগর। 


তিনি দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ি ইউনিয়নের চিনিয়াপাড়া গ্রামের স্বাধীন মিয়ার ছেলে।


প্রত্যক্ষদর্শীরা জানান,হঠাৎ বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


অন্যদিকে একই দিনে ভোর ৫টার দিকে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের দশানী নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারান শামীম (২৫) নামের আরেক যুবক।তিনি মরাকান্দি উত্তর বাড়ির মোহাম্মদ আলী মেম্বারের ছেলে। 


পরিবারের ভাষ্য, কয়েকজন জেলের সঙ্গে শিবজাল নিয়ে নদীতে মাছ ধরার সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।


ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাইয়ুম গাজী দুই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment