ইসলামপুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শামীম নামে একজন নি'হ'ত

 


আলমাছ হোসেন আওয়ালঃ

জামালপুরের ইসলামপুর উপজেলায় নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শামীম (৩৮) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২৯ এপ্রিল, বুধবার ভোরে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের মরাকান্দি উত্তর বাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।


নিহত শামীম মরাকান্দি উত্তর বাড়ি নিবাসী সাবেক মেম্বার মরহুম মোহাম্মদ আলীর ছোট ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, এদিন ভোর ৫টার দিকে শামীমসহ আরও ৪-৫ জন গ্রামবাসী নিকটস্থ নদীতে মাছ ধরতে যান। মাছ ধরা অবস্থায় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রপাত শুরু হয়। এসময় একটি শক্তিশালী বজ্রপাত সরাসরি শামীমের ওপর পড়লে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। তবে তার সাথে থাকা অন্য সঙ্গীরা অক্ষত রয়েছেন বলে জানা গেছে।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment